টিকা ছাড়া শরীরে খালি সিরিঞ্জ পুশ, ২ নার্সকে প্রত্যাহার

পাবনা প্রতিনিধি
০৫ আগস্ট ২০২১, ১৭:২০আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৭:২০

এক মেডিক্যাল কলেজ শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাসের টিকা ছাড়া খালি সিরিঞ্জ পুশের অভিযোগে পাবনা জেনারেল হাসপাতালের টিকাকেন্দ্রের দুই স্টাফ নার্সকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (৪ আগস্ট) দুপুরের এ ঘটনায় বৃহস্পতিবার (৫ আগস্ট) বেলা ১২টায় তাদের প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. কে এম আবু জাফর। তিনি জানান, প্রত্যাহার হওয়া ওই দুই নার্স হলেন- মেরিনা এবং মিতা। তবে তারা খালি সিরিঞ্জ শরীরে পুশের কোনও ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন বলে জানিয়েছেন।

ভুক্তভোগীর পিতা অ্যাডভোকেট আব্দুল হান্নান বলেন, ‘আমার মেয়ে ঢাকার একটি বেসরকারি মেডিক্যাল কলেজের পঞ্চম বর্ষের ছাত্রী। বুধবার হাসপাতালে কোভিড-১৯ টিকা নিতে যায়। এ সময় কর্তব্যরত নার্সরা তার বাহুতে একটি খালি সিরিঞ্জ পুশ করে। বিষয়টি লক্ষ্য করে প্রতিবাদ জানালে তাড়াহুড়ো করে সিরিঞ্জ বের করায় রক্তপাত হয়। পরে ভ্যাকসিনসহ আরেকটি সিরিঞ্জ অন্য হাতে পুশ করেছেন।’

তিনি বলেন, ‘আমার মেয়ে একজন মেডিক্যাল শিক্ষার্থী বলেই বিষয়টি তাৎক্ষণিক বুঝতে পেরেছে। এটি একটি গুরুতর অপরাধ ও কর্তব্যে অবহেলা। টিকা প্রদান ও গ্রহণে প্রত্যেকেরই আরও সচেতন হওয়া উচিত। দায়িত্বরত নার্সরা কেন এমন করলেন, তা আমি বুঝতেই পারছি না।’

এদিকে, টিকা প্রদানে কর্তব্যরত নার্সদের কোনও অবহেলা ছিল কি না- তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. কে এম আবু জাফর। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটিও করা হয়েছে।

পরিচালক বলেন, ‘যদিও আমরা এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক অভিযোগ পাইনি। এরপরেও পাবনা সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটিকে তদন্ত করতে বলা হয়েছে। তারা প্রতিবেদন দিলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি টিকাকেন্দ্রে সার্বিক নজরদারিও বাড়ানো হয়েছে।’

এ বিষয়ে পাবনা জেলা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, ‘জেলায় টিকাদানে যারা কাজ করছেন, তারা সবাই স্টাফ নার্স ও অভিজ্ঞ। পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও প্রশিক্ষিত। এ ধরনের ভুল হওয়ার কথা নয়। এরপরও, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’ টিকাদান কার্যক্রম নিয়ে বিভ্রান্ত না হয়ে সহযোগিতার অনুরোধও করেন তিনি।

/এফআর/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি