প্রেমের ফাঁদে ফেলে নগ্ন ভিডিও নিয়ে টাকা দাবি

বগুড়া প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৫

বগুড়ার শেরপুরে এক গার্মেন্টকর্মীকে (২৬) প্রেমের ফাঁদে ফেলে নগ্ন ভিডিও নিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মনির হোসেন (২৯) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মধ্য রাতে তাকে ঢাকার সাভারের হেমায়েতপুর বড়ারী এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশের সাইবার টিম।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকালে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিন হাসানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে ভুক্তভোগী তার বিরুদ্ধে শেরপুর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মনির হোসেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। সে ঢাকার সাভারের হেমায়েতপুরে একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মী। ভুক্তভোগী বগুড়ার শেরপুরের স্বামী পরিত্যক্তা এক সন্তানের মা। তিনিও ওই কারখানায় শ্রমিকের কাজ করেন। সেখানে পরিচয় থেকে নিজেদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে কৌশলে ভুক্তভোগীর কাছ থেকে নগ্ন ভিডিও নেয় প্রতারক মনির। এরপর ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। ২০ হাজার টাকা দিলে ছবি ডিলিট করা হবে বলে জানায়। ভুক্তভোগী লোকলজ্জার ভয়ে আত্মহত্যার পরিকল্পনা করলেও সন্তানের জন্য ব্যর্থ হন। বাধ্য হয়ে তিন দফায় মনিরকে আট হাজার টাকা দেন। পরবর্তী সময়ে মনির আরও টাকা দাবি করলে বগুড়া ডিবি পুলিশের কাছে অভিযোগ করেন।

ডিবি পুলিশের এসআই মজিবর রহমান জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতারক মনিরের অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তার কাছে একটি স্মার্ট ফোন ও চারটি সিম পাওয়া গেছে। বগুড়ায় আনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির অপরাধ স্বীকার করে। বিকালে তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিন হাসানের আদালতে হাজির করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
অনলাইনে জুয়াড়ি চক্র : ৬ চীনা নাগরিকসহ ৮ জন রিমান্ডে 
ফোনে বলছে ‘পুরস্কার জিতেছেন’? এক চাপেই খালি হতে পারে বিকাশ-নগদ অ্যাকাউন্ট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী