ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:১২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:১২

তিন ঘণ্টা ১২ মিনিট পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিকল হওয়া রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সরিয়ে নেওয়া পর রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৪২ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

স্থানীয় সূত্র জানায়, বিকল হওয়া রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সরানোর পর কুড়িগ্রাম এক্সপ্রেস যাওয়ার মধ্য দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্ত থেকে আসা রিলিফ ইঞ্জিন দিয়ে রংপুর এক্সপ্রেস ট্রেনকে সরিয়ে নেওয়া হয়।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. রফিকুল ইসলাম বলেন, বিকালে বিকল ট্রেনটি রিলিফ ইঞ্জিন দিয়ে উল্লাপাড়া স্টেশন থেকে রংপুরে নিয়ে যাওয়া হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে উল্লাপাড়া ও লাহিড়ীমোহনপুর রেল স্টেশনের মধ্যবর্তী এলাকার ৩২ নম্বর রেল সেতুর পাশে রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গের রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে উল্লাপাড়া থেকে একটি লাইফ ইঞ্জিন গিয়ে ট্রেনটিকে প্রথমে উল্লাপাড়া স্টেশনে নিয়ে যায়। বিকালে ১৪টি বগিসহ রংপুর এক্সপ্রেস ট্রেনকে ইঞ্জিন দিয়ে গন্তব্যে নেওয়া হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের