নামের আগে আলহাজ না লেখায় হামলা, আহত ৫

নাটোর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:০১

নাটোরের গুরুদাসপুরে হালখাতার কার্ডে নামের আগে আলহাজ না লেখায় আমিনুল হক নামে একজনের বিরুদ্ধে হামলা চালিয়ে পাঁচজনকে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (২২ সেপ্টেম্বর) উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— দোকানি আনোয়ার হোসেন, রিক্তা খাতুন, সাহাবুল ইসলাম, আবু জাফর আলী ও অন্তঃসত্ত্বা নারী সুফিয়া বেগম। গুরুতর আহত অবস্থায় তারা গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী দোকানি আনোয়ার হোসেন। 

স্থানীয়রা জানায়, সম্প্রতি হজ করেছেন আমিনুল হক। এরপর থেকে তাকে অনেকে ‌‘আলহাজ আমিনুল হক’ সম্বোধন করেন। এদিকে কয়েকদিন পর দাদুয়া গ্রামের আনোয়ার হোসেনের সিট কাপড়ের দোকানে হালখাতা। দোকানে আমিনুল হকের বকেয়া ছিল। হালখাতায় টাকা পরিশোধের জন্য তাকে কার্ড দেন আনোয়ার। কিন্তু কার্ডে নামের আগে ‌‘আলহাজ’ লেখা না হওয়ায় ক্ষুব্ধ হন আমিনুল। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে আনোয়ারের দোকানে আসেন তিনি। আলহাজ না লেখার কারণ নিয়ে দুই জনের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে আমিনুল হক তার স্বজনদের খবর দেন। তারা এসে আনোয়ারের দোকানে হামলা ও ভাঙচুর চালায়।

এ সময় গুরুতর আহত হন আনোয়ার হোসেন, সুফিয়া বেগম, রিক্তা খাতুন, সাহাবুল ইসলাম ও আবু জাফর আলী। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল মতিন জানান, আহতরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় রাতেই হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম