টিকার লাইনে দাঁড়ানো নারীর চেইন ছিনতাই, আটক ৫

বগুড়া প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, ২০:৪০আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২০:৪৪

বগুড়ার শিবগঞ্জে করোনাভাইরাসের টিকা নিতে লাইনে দাঁড়ানো মরিয়ম বেগম (৫০) নামের এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় পাঁচ নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে উপস্থিত জনতা। শনিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ঘটনাটি ঘটে।

আটকদের গ্রেফতার দেখিয়ে বিকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এদের বাড়ি হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াতে হলেও তারা স্থানীয় মোকামতলায় ভাড়া বাড়িতে থেকে চুরি, ছিনতাই, পকেটকাটাসহ বিভিন্ন অপরাধ করতেন।

গ্রেফতার নারীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দলমডল গ্রামের ইউনুস আলীর স্ত্রী নাজমা বেগম (৩৫), একই এলাকার কাওসার আলীর স্ত্রী ফুলতারা বেগম (২৫), মো. শামীমের স্ত্রী রাবেয়া বেগম (২১) এবং হবিগঞ্জ জেলা সদরের উচাইল গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী শাহানা বেগম (২৫) ও একই জেলার চুনারুঘাট উপজেলার জোয়ার লালচাঁন গ্রামের বাশির উদ্দিনের স্ত্রী জোসনা বেগম (২৬)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের হুজ্জাতুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম করোনার টিকার দ্বিতীয় ডোজের টিকা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তিনি টিকাদান কেন্দ্রের সামনে অন্যদের সঙ্গে লাইনে দাঁড়ান। এ সময় নাজমা বেগম ও তার চার সহযোগী মরিয়মের গা ঘেঁষে দাঁড়ান। তাদের সরে যেতে বলা হলেও কর্ণপাত করেননি। এক পর্যায়ে পেছনে থাকা নাজমা বেগম বোরকার ভেতরে হাত দিয়ে গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে দৌড় দেন। মরিয়ম বেগম টের পেয়ে চিৎকার দিলে উপস্থিত জনতা তাকে হাতেনাতে আটক করেন। এছাড়া পলায়নরত তার চার সহযোগীকেও আটক করা হয়। পরে তাদের শিবগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়। এ বিষয়ে মরিয়ম বেগমের ছেলে হাসান আলী থানায় ওই পাঁচ নারীর বিরুদ্ধে মামলা করেছেন।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম আরও জানান, উদ্ধার করা চেইনটি মালিককে ফিরিয়ে দেওয়া হয়েছে। গ্রেফতার পাঁচজনকে বিকালে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী