প্রেমিকার আত্মহত্যার খবরে ছাদ থেকে প্রেমিকের লাফ

বগুড়া প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২১, ১২:৫৭আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১২:৫৭

বগুড়ায় প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৭ অক্টোবর) রাতে শহরের বৃন্দাবনপাড়ার এক ছাত্রীনিবাসে এ ঘটনা ঘটে। পরে রাতে প্রেমিকার লাশ দেখে বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের চতুর্থ তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন প্রেমিক। এ ঘটনায় তার একটি হাঁটু ভেঙে গেছে। বর্তমানে বেঁচে যাওয়া প্রেমিক ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। 

সদর থানার ওসি সেলিম রেজা এসব তথ্য জানান। তিনি বলেন, ছাত্রীর লাশ মর্গে পাঠানো হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) বেলা ১১টা পর্যন্ত ছাত্রীর আত্মহত্যার ঘটনায় থানায় কোনও অভিযোগ আসেনি। 

পুলিশ ও স্বজনরা জানান, আত্মহত্যার পথ বেছে নেওয়া প্রেমিকা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বাসিন্দা। তিনি শহরের বৃন্দাবনপাড়ার এক ছাত্রীনিবাসে থেকে বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করতেন। অন্যদিকে তার প্রেমিক কুষ্টিয়া সদরের দহকুলা গ্রামের বাসিন্দা। কিছুদিন আগে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রবিবার কুষ্টিয়া থেকে বগুড়ায় এসে কলেজছাত্রীর সঙ্গে দেখা করে তার প্রেমিক। পরে তাদের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় ছাত্রীনিবাসে ফিরে ওই কলেজছাত্রী বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে অসুস্থ হয়ে পড়লে অন্য ছাত্রী ও বান্ধবীরা তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ছাত্রীর মৃত্যু হয়। এ সময় শোকে বিহব্বল প্রেমিক হাসপাতাল ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা চালান। এতে তার এক পায়ের হাঁটু ভেঙে গেছে ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।

তবে কলেজছাত্রীর বাবা জানান, মেয়ের সঙ্গে অন্য কারও সম্পর্কের বিষয়ে তিনি কিছু জানতেন না।

 

/টিটি/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি