গোসলখানায় ঢুকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাত

বগুড়া প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২১, ২২:২৬আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ২২:৩২

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাড়ির গোসলখানায় ঢুকে শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হোসেন আলীকে (৩৫) ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার বেতগাড়ি লিচুতলায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হোসেন আলী শাজাহানপুর উপজেলার বেতগাড়ি লিচুতলা এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি রাজনীতির পাশাপাশি বালু ও মাটির ব্যবসা করেন। 

বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সরকার মুকুলের নেতৃত্বে উপশহর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে গোসলের জন্য বাড়ির গোসলখানায় যান হোসেন আলী। এ সময় অন্তত ২০টি মোটরসাইকেলে ৫০-৬০ জন বাড়ি ঘেরাও করে। কয়েকজন বাড়ির ভেতরে ঢুকে গোসলরত হোসেনের মাথা, হাত-পা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। এরপর দ্রুত চলে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

হোসেনের ভাই মিরাজুল ইসলাম মিজু ও ভাগ্নে রাহাদ জানান, দুবৃত্তরা আগে বাড়ি ঘেরাও করে। কাউকে প্রবেশ করতে দেয়নি তারা। তাদেরকে চেনা যায়নি।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
নরসিংদীতে দুই হিজড়াকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু
বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই
ফেনীতে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, কুপিয়েছে বাবা-বোনকেও
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম