কলেজছাত্রীর মুখে অ্যাসিড: জড়িতদের শাস্তি দাবিতে সহপাঠীদের বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২১, ১৯:৫২আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৯:৫২

রাজশাহী সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন সহপাঠীরা। 

বুধবার (২৪ নভেম্বর) বিকালে কলেজ ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনাদীঘির মোড়ে এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এ সময় অ্যাসিড নিক্ষেপকারী দুষ্কৃতকারীদের ফাঁসির দাবি জানিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, একদল বখাটে প্রকাশ্যে মুখে এসিড দিয়ে ঝলসে দিয়েছে। সে এখন হাসপাতালের বার্ন ইউনিটে যন্ত্রণায় কাতরাচ্ছে। কিন্তু এখনও জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমরা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাচ্ছি।  

গত ২২ নভেম্বর সন্ধ্যায় নাটোরের দত্তপাড়ায় নিজ বাড়ির কাছে বখাটেদের ছোড়া অ্যাসিডে মুখ ঝলসে যায় ওই শিক্ষার্থীর। স্থানীয়রা উদ্ধার করে নাটোর জেলা হাসপাতালে নিলে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করে। তবে সেই রাতে উন্নত চিকিৎসার জন্য বিনাকে ঢাকার শেখ হাসিনা বার্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সোমবার (২২ নভেম্বর) আদালতে পাঠানো হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠান বিচারক।

/এসএইচ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি