নওগাঁয় ২২ ইউপির মাত্র সাতটি নৌকার

নওগাঁ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ১০:৫৪আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১০:৫৪

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নওগাঁর দুই উপজেলায় নৌকার ভরাডুবি হয়েছে। জেলার ২২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে সাতটিতে নৌকা ও ১৫টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জেলার বৃহত্তম উপজেলা মান্দার ১৪টি ও বদলগাছি উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মান্দা উপজেলার মান্দা ইউনিয়ন এবং বদলগাছি উপজেলার পাহাড়পুর ও বদলগাছি সদর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট হয়েছে। বাকি ১৯ ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোট হয়। মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯৩ জন প্রার্থী ও বদলগাছি উপজেলায় ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে বদলগাছি সদর ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন, কোলা ইউপিতে নৌকার প্রার্থী শহিদুল ইসলাম স্বপন, পাহাড়পুরে নৌকার প্রার্থী কিশোর, মিঠাপুরে নৌকার প্রার্থী ফিরোজ, মথুরাপুরে নৌকার প্রার্থী মাসুদ রানা, বালুভরায় ঘোড়া প্রতীকের প্রার্থী এমরান হোসেন, আধাইপুরে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের পল্টন ও বিলাশবাড়িতে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কেটু জয়ী হন।

বৃহত্তর মান্দা উপজেলার ভাঁরশো ইউপিতে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান সুমন, পরানপুরে নৌকার প্রার্থী মাহফুজুর রহমান উজ্জল, কেশব ইউপিতে নৌকার প্রার্থী ফজলুর রহমান, মৈনমে নৌকার বিদ্রোহী প্রার্থী আনিছুর রহমান, ভালাইন ইউপিতে বিদ্রোহী মোফস্তা, কালিকাপুর ইউপির বিদ্রোহী প্রার্থী হায়দার আলী, কাঁশোপাড়া ইউপিতে বিদ্রোহী প্রার্থী মো. আ. ছালাম, গণেষপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বাবুল চৌধুরী, প্রসাদপুরে স্বতন্ত্র প্রার্থী আ. মতিন, কুসম্বা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী নওফেল, নুরুল্লাবাদ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ইয়াছিন আলী, বিষ্ণপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আজম উদ্দিন, মান্দা সদর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন ও তেতুলিয়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মোকলেছুর রহমান কামরুল জয় পেয়েছেন। 

/টিটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম