ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো ব্যাংক কর্মীর

রাজশাহী প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ১৮:০৩আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৮:০৩

রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে ডলি পারভীন (২৮) নামে এক ব্যাংক কর্মী নিহত হয়েছেন। সোমবার (২৯ নভেম্বর) সকালে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় এই ঘটনা ঘটে। 

গ্রামীণ ব্যাংকের পবা উপজেলার হড়গ্রাম শাখার ঋণ বিভাগে কর্মরত ছিলেন ডলি পারভীন। তার বাড়ি নাটোরে। চাকরির সুবাদে রাজশাহী নগরীতে থাকতেন।

স্থানীয়রা জানায়, সকাল পৌনে ৮টার দিকে গ্রামীণ ব্যাংকের সমিতির সদস্যদের কাছ থেকে টাকা তুলতে স্বামী আবদুস সবুরের সঙ্গে মোটরসাইকেলে রওনা হন ডলি পারভীন। নগরীর ডিঙ্গাডোবা এলাকায় রেল ক্রসিংয়ের আগে মোটরসাইকেল থামান। ডলি হেঁটে রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী রেল স্টেশন ছেড়ে থেকে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল-হোসেন বলেন, অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে ডলির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম