অস্ত্র হাতে ভাইরাল সুমন খলিফা খেলনা পিস্তলসহ গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২২, ২১:৫৭আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ২২:০৩

সিরাজগঞ্জে গত ৩০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সংঘর্ষ চলাকালে পিস্তল হাতে কয়েকজনকে মারামারিতে অংশ নিতে দেখা যায়। এরপর তাদের ধরতে মাঠে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় খেলনা পিস্তল ও পাঁচটি ককটেলসহ সুমন খলিফাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১২ জানুয়ারি) রাতে পৌরসভার মাসুমপুর উকিলপাড়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শ্যামল কুমার দত্ত। 

সুমন খলিফা সিরাজগঞ্জ সদর থানার কোলগয়লা গ্রামের শামসু খলিফার ছেলে। তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি শ্যামল কুমার দত্ত বলেন, ‘কিছু দিন আগে সিরাজগঞ্জে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে কয়েকজনকে প্রকাশ্যে পিস্তল বের করে মারামারিতে অংশগ্রহণ করতে দেখা যায়। বিষয়টি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও জানান, এ সময় তার দেহ তল্লাশি করে একটি সিলভার কালার প্লাস্টিকের খেলনা পিস্তল এবং তার দেখানো জায়গা থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা করে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে সুমন খলিফা সংঘর্ষ চলাকালে কোন পক্ষের হয়ে মারামারিতে অংশ নেন এটি বলতে পারেননি এই কর্মকর্তা।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী