গরুবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো শিক্ষকের

বগুড়া প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২২, ১৭:২১আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৭:২১

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় জাকির হোসাইন (৫০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলার গোহাইল বাসস্ট্যান্ডে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জাকির হোসাইন শাজাহানপুর উপজেলার আগড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় গোহাইল ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন। শনিবার রাতে মোটরসাইকেলে গোহাইল বাজার থেকে বগুড়া-নাটোর মহাসড়ক হয়ে আগড়া পশ্চিমপাড়া গ্রামের বাড়ি ফিরছিলেন। গোহাইল বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বগুড়া ছেড়ে আসা নাটোরগামী গরুবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান এ শিক্ষক।

শাজাহানপুর থানার এসআই শাহীন আলী জানান, শিক্ষক জাকির হোসাইনের লাশ হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়িতে হস্তান্তর করেছে। পরে হাইওয়ে পুলিশ লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় শাজাহানপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী