নওগাঁয় ট্রাক্টরের চাপায় প্রাণ গেলো ২ জনের

নওগাঁ প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২২, ১২:০৯আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১২:১১

নওগাঁর পত্নীতলায় বালুবোঝাই ট্রাক্টরের চাপায় নারীসহ দুই জন নিহত হয়েছেন। শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সাপাহার-পত্নতীলা সড়কের নকুচা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-বড় মহরন্দী গ্রামের জুয়েল হোসনের স্ত্রী বুলবুলি খাতুন (৪২) এবং একই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৬০)।

পুলিশ জানায়, সকালে ভ্যানে করে পত্নীতলার বড় মহরন্দী গ্রাম থেকে স্থানীয় মধুইল বাজারে যাচ্ছিলেন তারা। নকুচা এলাকায় এলে ভ্যানটির চাকা খুলে দুই যাত্রী রাস্তায় পড়ে যান। এ সময় পত্নীতলা থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বুলবুলি মারা যান। পরে ফারুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার মৃত্যু হয়। 

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এএম/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম