ভোটের ৫ দিন আগে চেয়ারম্যান প্রার্থী নিহত

বগুড়া প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২২, ১৯:০৯আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৯:০৯

বগুড়ার গাবতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নবগঠিত সুখানপুকুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা আশরাফুল হক গোল্লা (৫৪) নিহত হয়েছেন। বুধবার (২৬ জানুয়ারি) বিকালে উপজেলার খলিসাকুড়া এলাকায় গাবতলী-সুখানপুকুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গাবতলী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আশরাফুল হক গোল্লা বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের দীহিডওর গ্রামের মৃত মেহের উদ্দিন প্রামানিকের ছেলে। তিনি নবগঠিত সুখানপুকুর ইউনিয়ন বিএনপির প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি ষষ্ঠ ধাপে ইউপি নির্বাচনে এ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (টেলিফোন মার্কা) ছিলেন। আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ হবে।

বুধবার বিকালে তিনি বগুড়া শহর থেকে মোটরসাইকেলে বাড়ির দিকে ফিরছিলেন। সাড়ে ৪টার দিকে তিনি গাবতলী-সারিয়াকান্দি সড়কের খলিসাকুড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে তিনি সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে পড়ে যান। মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাবতলী পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গাবতলী পৌর মেয়র সাইফুল ইসলাম জানান, নিহত চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক গোল্লা সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ছিলেন। বুধবার বিকালে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান