রূপপুর প্রকল্পে কর্মরত বেলারুশ নাগরিকের লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২২, ১৮:১৩আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৮:১৩

পাবনার ঈশ্বরদী উপজেলায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ইভানু মাকসিম (৫১) নামে এক বেলারুশ নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার নতুনহাটে বিদেশিদের আবাসন প্রকল্প গ্রিনসিটি ভবনের একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ইভানু মাকসিম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রুইনওয়ার্ল্ড নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, গ্রিনসিটি আবাসিকের ১ নম্বর ভবনের ১৫ তলার ১৫২ নম্বর কক্ষে তিনি বসবাস করতেন। শুক্রবার ডিউটি করার কথা থাকলেও কাজে যোগ দেননি। দুপুর ১২টার দিকে ফ্ল্যাটের পাশের একজন তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এই খবর গ্রিনসিটি প্রকল্পসহ সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ সকালে গ্রিনসিটির ভবন থেকে লাশ উদ্ধার করে।

গ্রিনসিটি প্রকল্পের রাশিয়ান চিকিৎসকের বরাত দিয়ে রূপপুর বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাকসিমের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি অজ্ঞান হয়ে বিছানায় পড়েছিলেন। পরে চিকিৎসক এসে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সম্পন্ন হলে দূতাবাসে যোগাযোগ করে লাশ দেশে পাঠিয়ে দেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি