তারাবির নামাজে ভুল ধরা নিয়ে সংঘর্ষে ২ মুসল্লি আহত  

পাবনা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২২, ১৯:৩৬আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৯:৩৮

পাবনার ভাঙ্গুড়ায় তারাবির নামাজে ক্বিরাত পড়ার সময় ভুল ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুই মুসল্লি আহত হয়েছেন। রবিবার (১৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত দুই জন ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তারাবির নামাজ চলাকালে ইমাম রহমত উল্লাহ সুরা ইখলাস পড়ার সময়ে সিকান্দার নামে এক ব্যক্তি তার উচ্চারণে ভুল ধরেন। এরপর স্থানীয় আব্দুস সালাম নামে এক ব্যক্তির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। সেখানে উপস্থিত সিকান্দারের ছেলে ফরহাদ সালামকে মারধর করতে চাইলে উপস্থিত মুসল্লিরা তাদের থামিয়ে দেন।

পুনরায় নামাজ শুরু হলে ফরহাদ মসজিদ থেকে বের হয়ে তার স্বজনদেরকে ডেকে আনেন। তারা মসজিদের সামনে এসে বাইর থেকে ভেতরে থাকা সালামকে হুমকি দিতে থাকেন। এ সময় উপস্থিত মুসল্লিরা সালামকে মসজিদের বাইরে যেতে বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফরহাদ ও আক্কাস আলী আহত হন। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের বিষয়ে জানতে সিকান্দার ও সালামের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, কেউ এখনও থানায় অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি