১০ বছরেও সংস্কার হয়নি কালারতাইড় সেতু

বগুড়া প্রতিনিধি
১১ মে ২০২২, ১৬:১৯আপডেট : ১১ মে ২০২২, ১৬:১৯

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালারতাইড় সেতুটি গত ১০ বছরেও সংস্কার করা হয়নি। ভাঙা সেতুর সঙ্গে বাঁশের সাঁকো লাগিয়ে চলাচল করছে এলাকাবাসী। মোটরসাইকেল ছাড়া সব যানবাহন চলাচল বন্ধ থাকায় জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ভুক্তভোগীরা দ্রুত সেতুটি নির্মাণ করতে সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে, উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলারতাইড় গ্রামের কালারতাইড়পাড়ায় ১৯৯৭ সালে বাঙালির শাখা নদীর ওপর সেতুটি নির্মাণ করা হয়। জনবহুল এলাকার ওই সেতুর উভয় পাশে পাকা সড়ক রয়েছে। দক্ষিণ পাশে রয়েছে শোলারতাইড়সহ কয়েকটি গ্রাম। এসব গ্রামের সহস্রাধিক মানুষ সেতু দিয়ে সারিয়াকান্দি উপজেলা সদরে যাতায়াত করেন। ২০১২ সালে বাঙালি নদীর ভাঙনে সেতুর দক্ষিণ পাশের সংযোগ সড়ক ধসে যায়। ফলে সেতুর দক্ষিণ পাশের জনগণ কয়েক কিলোমিটার ঘুরে কুতুবপুর হয়ে উপজেলা সদরে যাতায়াত করেন। 

কয়েক বছর আগে সেতুর ভাঙা অংশে বাঁশের সাঁকো তৈরি করেন গ্রামবাসী। এরপর থেকে তারা ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে পার হচ্ছেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুর দুই পাশের রেলিংও ভেঙে গেছে। কখনও কখনও ঝুঁকি নিয়ে মোটরসাইকেল চলাচল করলেও অন্য সব যান চলাচল বন্ধ রয়েছে।

উপজেলার শোলারতাউড় গ্রামের কৃষক রফিকুল ইসলাম, ব্যবসায়ী মোছাদ্দেক হোসেন, এনজিওকর্মী মোহাম্মদ আলী জানান, আগে ওই সেতু দিয়ে বাস, ট্রাক, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল করতো। সংযোগ সড়ক ভেঙে যাওয়ার পর থেকে শুধু মোটরসাইকেল চলাচল করে।

তারা আরও বলেন, নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের আশ্বাস দিলেও পরে ভুলে যান। সেতুটি সংস্কার না করায় গ্রামবাসী ১০ বছর ধরে উৎপাদিত কৃষিপণ্য অতিরিক্ত ভাড়া ও সময় ব্যয়ে বিকল্প পথে  বিভিন্ন হাটবাজারে নিয়ে যান। তারা সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণ করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।

সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন বলেন, ‘কালারতাইড় সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় উপজেলার কাজলা, ছোট কুতুবপুর এবং বৃহৎ শোলারতাইড় গ্রামের শত শত জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’ সেতু নির্মাণ ও সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করেছেন বলে দাবি করেন তিনি।

সারিয়াকান্দি উপজেলা প্রকৌশলী তুহিন সরকার বলেন, ‘সেতুটি প্রায় অকেজো হয়ে গেছে। তাই নতুন করে নির্মাণের চেষ্টা চলছে। প্রায় আড়াই মাস আগে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন শেষে সেখানে ৬৬ মিটার আরসিসি সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছেন। ইতোমধ্যে নকশার কাজ শেষ হয়েছে। নকশা অনুমোদন হলে টেন্ডার হবে।’

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
ছাদভর্তি ফল-সবজি, উৎসাহিত হচ্ছেন অন্যরা
বিক্রি না করে দোকানে মজুত, সাড়ে ৬ হাজার লিটার ডিজেল জব্দ
বগুড়ায় বিএনপির আরেক কর্মীকে ছুরিকাঘাতে হত্যা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের