বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার, কারাগারে প্রেরণ

বগুড়া প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৫, ১৯:১৪আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৯:১৪

বগুড়ার সারিয়াকান্দিতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম মুনুকে গ্রেফতার করা হয়েছে। বিএনপি নেতার নাশকতার মামলায় পুলিশ বুধবার মধ্যরাতে হাসপাতাল মোড়ের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাশেদুল ইসলাম মুনু বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার হিন্দুকান্দি গ্রামের মৃত জাফর মণ্ডলের ছেলে। তিনি সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সদস্য।

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় বিএনপি নেতা সাইন রেজা সারিয়াকান্দি থানায় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা করেন। এ মামলায় রাশেদুল ইসলাম মুনু ১২৭ নম্বর আসামি। পুলিশ গোপনে খবর পেয়ে বুধবার রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার হাসপাতাল মোড়ের ভাড়া বাসা থেকে গ্রেফতার করে।

ওসি জামিরুল ইসলাম জানান, গ্রেফতার সাবেক ছাত্রলীগ সভাপতি মুনুর বিরুদ্ধে মামলার তদন্ত চলছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী