সয়াবিন তেল মজুত ও বেশি দামে বিক্রি, জরিমানা ৭০ হাজার টাকা

পাবনা প্রতিনিধি
১৫ মে ২০২২, ১০:১৮আপডেট : ১৫ মে ২০২২, ১০:২৪

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সয়াবিন তেল মজুত ও বেশি দামে বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৪ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এই অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে এই জরিমানা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলাম বলেন, ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারে মাহাদী ট্রেডার্সের গুদামে মজুত এক হাজার ৫ লিটার বোতলজাত ও খোলা দুই হাজার ৮৭০ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। একই সময় কুন্ডু স্টোরের গুদামে ১৭২ লিটার বোতলজাত তেল পাওয়া যায়। 

উভয় প্রতিষ্ঠানই ১৬০ টাকা লিটারের তেল ১৯০ টাকা করে বিক্রি করছিলো। বেশি দামে তেল বিক্রি ও মজুতের অপরাধে মাহাদী ট্রেডার্সকে ৫০ হাজার এবং কুন্ডু স্টোরকে একই অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বোতলজাতকৃত তেল ভোক্তাদের মধ্যে ন্যায্যমূলে বিক্রি করা হয়। 

এছাড়া, ভেড়ামারা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

অভিযান পরিচালনায় সহায়তা প্রদান করেন ভাঙ্গুড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম ও ভাঙ্গুড়া থানা পুলিশ। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জহিরুল ইসলাম।

/এসএইচ/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি