ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

নাটোর প্রতিনিধি
১৮ মে ২০২২, ১৩:৪৪আপডেট : ১৮ মে ২০২২, ১৩:৪৯

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বালুবোঝাই ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে চালকসহ দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিন জন।

মঙ্গলবার (১৭ মে) দিবাগত রাত ৩টায় নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার নগর কয়েনবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চুয়াডাঙ্গা জেলা সদরের তালতলা পশুরহাট এলাকার আছির উদ্দিনের ছেলে মাইক্রোবাসের চালক মনিরুজ্জামান (৩৫) এবং গহরপাড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে ওই মাইক্রোবাসের যাত্রী আব্দুল্লাহ আল মাহবুব (৪৩)। 

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, রাত ৩টায় মাইক্রোবাসটি চুয়াডাঙ্গা থেকে রাজশাহী পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকে গিয়ে মাইক্রোবাসকে চাপা দেয়। 

এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। মাইক্রোবাসের নিচে আটকা পড়েন মাহবুব। ফায়ার সার্ভিসের কর্মীরা মাইক্রোবাসের বডি কেটে বের করার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী