দিনদুপুরে রাবি শিক্ষকের স্ত্রীর মোবাইল ও টাকা ছিনতাই

রাজশাহী প্রতিনিধি
২০ মে ২০২২, ২০:১২আপডেট : ২০ মে ২০২২, ২০:১২

রাজশাহী নগরীতে দিনদুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাতিল সিরাজের স্ত্রী ইফফাত জাহান রিতার মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ মে) দুপুর আড়াইটার দিকে নগরীর আমানা বিগবাজারে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ইফফাত জাহান রিতা রিকশাযোগে নগরীর রেলগেট এলাকা থেকে আমানা বিগবাজারের দিকে যাচ্ছিলেন। আমানা বিগবাজারে পৌঁছার আগেই লাল পাঞ্জাবি পরা এক ছিনতাইকারী মোটরসাইকেলযোগে এসে ভুক্তভোগীর ডান হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি ছিনতাই করে চলে যায়। ব্যাগের মধ্যে মোবাইল ফোন, আড়াই হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।

এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, দিনদুপুরে এভাবে মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনতাই হওয়া খুবই দুঃখজনক। ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী থানায় একটি অভিযোগ করেছেন। ছিনতাইকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ ইতোমধ্যেই অভিযান শুরু করেছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে ছিনতাইকারী গ্রেফতার হবে।

/এএম/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি