ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

 বগুড়া প্রতিনিধি
২১ মে ২০২২, ০১:৩৪আপডেট : ২১ মে ২০২২, ০১:৩৪

বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন আহত হয়েছেন।

শুক্রবার রাতে উপজেলার বারমাইল এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের একজন হলেন নওগাঁ সদরের শিকারপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে আবদুল্লাহ (২৫)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। কাহালু থানার ওসি আমবার হোসেন বলেন, ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন।

আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে এবং দুজনের লাশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ থেকে আসা বগুড়াগামী ধানবোঝাই ট্রাক শুক্রবার রাত ৯টার দিকে কাহালু উপজেলার বারমাইল এলাকায় পৌঁছে।

এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী দুটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেলের আরোহী আবদুল্লাহ মারা যান।

মোটরসাইকেলের অপর আরোহীকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তারও মৃত্যু হয়। আরেকটি মোটরসাইকেলের গুরুতর আহত আরোহীকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

দুপচাঁচিয়া থানার এসআই রেজাউল বলেন, সড়কের ওপর উল্টে যাওয়া ধানবোঝাই ট্রাক ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত একজনের পরিচয় পাওয়া গেলেও রাত ১০টা পর্যন্ত অপরজনের নাম ও ঠিকানা মেলেনি। 

/এএম/
সম্পর্কিত
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
ফাঁকা ঢাকায় বেপরোয়া চলাচল, আহত শতাধিক
মোটরসাইকেলে ট্রাকচাপায় ৩ জন নিহত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি