২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ

জয়পুরহাট প্রতিনিধি
২৫ মে ২০২২, ২২:৫০আপডেট : ২৫ মে ২০২২, ২২:৫০

অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোস্তাফিজুর রহমান (৩৫) জয়পুরহাট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠান। বুধবার (২৫) মে দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. গোলাম সারোয়ার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি মোস্তাফিজুর রহমান জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

জানা গেছে, ২০০৮ সালের ৭ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার এলাকা থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুজনকে গ্রেফতার করে জয়পুরহাট র‍্যাব-৫। পরে র‍্যাব-৫-এর জেসিও আবু জাফর বাদী হয়ে পর দিন ৮ এপ্রিল ক্ষেতলাল থানায় মামলা করেন। পরে ওই থানার এসআই আশরাফুল ইসলাম মামলাটি তদন্ত করে একই বছরের ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন।

এরপর চলতি বছরের ১৯ মে দুজনকে পৃথক মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। অস্ত্র ও ম্যাগাজিন রাখার দায়ে জয়পুরহাটের কালাই উপজেলার তালুকদার পাড়া গ্রামের চপল আবু কায়সারের ছেলে মাসুদুর রহমান সুজনকে (৪০) যাবজ্জীবন এবং গুলি রাখার দায়ে মোস্তাফিজুর রহমানকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার দিন আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

আসামিপক্ষের আইনজীবী নন্দ কিশোর আগরওয়ালা বলেন, রায় ঘোষণার দিন আসামি মোস্তাফিজুর রহমান অনুপস্থিত ছিন। আজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এফআর/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী