জয়পুরহাটে ২ নারীর লাশ উদ্ধার, আটক ৪

জয়পুরহাট প্রতিনিধি
২৮ মে ২০২২, ১৪:১১আপডেট : ২৮ মে ২০২২, ১৪:১১

জয়পুরহাটে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জেলার কালাই উপজেলার দুধাইল গ্রামে নিজ ঘর থেকে  শিপন বেগম (৪২) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। অপর ঘটনায় ক্ষেতলাল উপজেলার শিবপুরে সেপটিক ট্যাংকি থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মে) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

গৃহবধূ শিপন বেগম ওই গ্রামের তোজাম হোসেনের স্ত্রী। তিনি চার সন্তানের মা। এ ঘটনায় পুলিশ তার স্বামী ও ছেলে এবং দুই প্রতিবেশীসহ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শিপন বেগম তার আট বছরের ছোট ছেলেকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। দিবাগত রাত ৩টার দিকে মাকে হত্যা করছে বলে চিৎকার করে ছেলে। সে সময় প্রতিবেশী এবং ওই গৃহবধূর ছোট ভাই শাহজাহান আলী সেখানে গিয়ে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত শিপন বেগমের চাচাতো ভাই ইউপি সদস্য বাদশা মিয়া বলেন, ‘বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত চাকু জব্দ করা হয়েছে।’

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, এ ঘটনার তদন্ত চলছে।

অপরদিকে, ক্ষেতলাল থানার ওসি রওশন ইয়াজদানী জানান, উপজেলার শিবপুর গ্রামে সেপটিক ট্যাংকি থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সিরাজগঞ্জ থেকে সিআইডি টিম এসে মরদেহের সুরতহাল করবে।

/এমএএ/
সম্পর্কিত
ঘরে মা-ছেলেসহ ৩ জনের লাশ, হত্যার কথা তিন দিনেও টের পাননি প্রতিবেশীরা
রাজধানীতে মাদ্রাসার শৌচাগারে ছাত্রের লাশ: হত্যা মামলায় দুই শিক্ষক কারাগারে
বনানীতে ছাত্রদল নেতা পারভেজ হত্যা মামলা: সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ
সর্বশেষ খবর
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
ওয়েবসাইটে বিমানের ফ্লাইট অনটাইম, ছাড়লো ২২ ঘণ্টা পর, ৮ শতাধিক যাত্রীর ভোগান্তি
ওয়েবসাইটে বিমানের ফ্লাইট অনটাইম, ছাড়লো ২২ ঘণ্টা পর, ৮ শতাধিক যাত্রীর ভোগান্তি
ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ ইসলাম
ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ ইসলাম
এক মাদ্রাসার ১৯ শিক্ষক-কর্মচারীর কাছে দেড় কোটি টাকা ফেরত চেয়েছে সরকার
এক মাদ্রাসার ১৯ শিক্ষক-কর্মচারীর কাছে দেড় কোটি টাকা ফেরত চেয়েছে সরকার
সর্বাধিক পঠিত
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই