‘দেশে ভুঁইফোড় অনলাইন মিডিয়ার বিস্ফোরণ ঘটেছে’

রাজশাহী প্রতিনিধি
১৬ জুন ২০২২, ২১:৩৮আপডেট : ১৬ জুন ২০২২, ২১:৩৮

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন বলেছেন, ‘সামাজিক অবক্ষয় রোধ, অসাম্প্রদায়িকতা ও প্রগতিশীলতার চর্চা, উন্নয়ন, অন্যায়-অবিচার-শোষণ-নিপীড়ন বন্ধে সারা বিশ্বে গণমাধ্যমের বড় ভূমিকা রয়েছে। গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে আসছে। গণমাধ্যম শক্তিশালী মাধ্যম। তবে এটিকে অবৈধ পন্থায় ব্যবহারের প্রবণতা বেড়েছে। অবাধ তথ্য প্রবাহের যুগে দেশে ভুঁইফোড় অনলাইন মিডিয়ার বিস্ফোরণ ঘটেছে। যেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। ভুঁইফোড় অনলাইন মিডিয়ার মৃত্যুর চেয়ে জন্মহার বেশি।’

বৃহস্পতিবার (১৬ জুন) বিকালে রাজশাহী নগরীর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভার শুরুতে বিভাগীয় জেলা শহরের সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন সচিব।

প্রধান অতিথির বক্তব্যে সভায় সচিব বলেন, ‘বাংলাদেশ বিশ্বের একমাত্র দেশ, যেখানে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা নিয়ে লিখতে পারে। বিশ্বের উন্নত দেশগুলোতে সাংবাদিকরা এমন স্বাধীনতা পান না। ইংল্যান্ডের মতো দেশে সাংবাদিকরা সংবাদ লেখার পর অনেক হিসেব করেন, সেটা ছাপাবেন কিনা? কিন্তু বাংলাদেশে এমন পরিবেশ নেই।’

মকবুল হোসেন বলেন, ‘তিন বছরের অধিক সময় ধরে ৬০০-এর অধিক ডেইলি পত্রিকার সক্ষমতা নেই। তারা পত্রিকা ছাপায় না। এসব পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রক্রিয়া চলছে। ভুঁইফোড় অনলাইন মিডিয়া বন্ধসহ অপসাংবাদিকতা রোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে।’

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। সভাপতির সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বিভাগীয় শহর রাজশাহীতে সাংবাদিকদের জন্য একটি বহুতল ভবন নির্মাণ প্রকল্প হাতে নিতে তথ্য সচিবের উদ্যোগ কামনা করেন।

/এএম/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত কয়েকজন
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী