দাদার হাত ফসকে নিখোঁজের ২৪ ঘণ্টা পর মিললো লাশ

নাটোর প্রতিনিধি
২৪ জুন ২০২২, ০৯:০৩ আপডেট : ২৪ জুন ২০২২, ০৯:০৩

নাটোরের নলডাঙ্গা উপজেলার বারনই নদীতে দাদার হাত ফসকে নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিশু ইয়াসিন আরাফাত হুজাইফার (৭) লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ইয়াসিন উপজেলার সোনাপাতিল গ্রামের জহুরুল ইসলামের ছেলে। সে ব্রক্ষ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গত বুধবার দুপুর পৌনে ২টার দিকে দাদা আব্দুল জলিলের সঙ্গে বারনই বদীতে গোসলে যায় ইয়াসিন। হঠাৎ দাদার হাত ফসকে তলিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অনেক চেষ্টার পরও সন্ধান পাননি। বিকালে রাজশাহীর ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়ে সন্ধ্যায় অভিযান সমাপ্ত ঘোষণা করেন।

আরও পড়ুন: নদীতে দাদার হাত ফসকে নিখোঁজ নাতি

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা ঘটনাস্থলের পাশেই লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

/এসএইচ/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি