আ.লীগের এক নেতার বিরুদ্ধে আরেক নেতার ওপর হামলার অভিযোগ

পাবনা প্রতিনিধি
২৬ জুন ২০২২, ০৯:৫৩ আপডেট : ২৬ জুন ২০২২, ১৬:০৪

পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবীরের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ জুন) রাত ১০টায় উপজেলার মুক্তমঞ্চের পাশের একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এক ফাঁকে পাশের দোকানে চা পান করছিলেন আলী আশরাফুল কবীর। সেখানে লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়।

উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য রুবেল রানা বলেন, ‘কবীর ভাই দোকানে চা পান করছিলেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম কুদ্দুস তার ছেলে রাতুল ও মনছুরসহ কয়েকজনকে নিয়ে হাজির হন। হঠাৎ করেই তার সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কুদ্দুস তার লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। এতে মাথায় জখম হলে কবীর ভািইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ছাত্রলীগ সভাপতি সোহেল রানা ও বনওয়ারি নগর ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহিনুর রহমানসহ অনেকেই ঘটনার প্রত্যক্ষদর্শী।’

এ বিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম কুদ্দুস বলেন, ‘অনুষ্ঠানস্থলের পাশে একটি দোকানে চা খাচ্ছিলাম। একটা বিষয় নিয়ে কবীরের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সে আমার কলার চেপে ধরে। তখন আমার লোকজন তাকে কিল-ঘুষি মারলে মাটিতে পড়ে গিয়ে মাথা কেটে যায়।’

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার পর অভিযুক্তদের আটকের জন্য অভিযান পরিচালনা করছি। তারপরও এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
‘চরদখলের’ চিত্র এবার রাজধানীতে, জননিরাপত্তা নিয়ে শঙ্কা
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি