ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক কারাগারে

নাটোর প্রতিনিধি
২৬ জুন ২০২২, ১৬:০০আপডেট : ২৬ জুন ২০২২, ১৬:০৪

নাটোরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক নাসিম উদ্দিন নাসিমকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার আরেক আসামি সাংবাদিক নাজমুল হাসান নাহিদকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

শনিবার (২৫ জুন) নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারীর করা মামলায় আদালত এই আদেশ দেন। রবিবার নাটোর সদর থানার ওসি নাছিম আহম্মেদ ও কোর্ট পরিদর্শক নজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর থানা সূত্রে জানা গেছে, ২৪ জুন নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী আল-আমিন ভূঁইয়া বাদী হয়ে একটি এজাহার জমা দেন। শুক্রবার রাতে এজাহারটি নিয়মিত মামলা হিসেবে নেওয়া হয়। মামলায় নাসিম উদ্দীন ও নাজমুল হাসানকে আসামি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, বাদীর অভিযোগ আসামিরা আদালত চলাকালে বেআইনিভাবে ভিডিও ধারণ করে আদালতের গোপনীয়তা ভঙ্গ করেছেন। একই সঙ্গে নাসিম উদ্দীন ওই ভিডিও তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে এবং অপর আসামি নাজমুল হাসান ‘চলনবিল টিভি’ নামক ফেসবুক পেজে প্রচার করেছেন। তারা ভিডিওর ক্যাপশনে আদালত সম্পর্কে বিরূপ মন্তব্যও করেছেন, যা আদালত অবমাননার শামিল।

তিনি আরও জানান, সাংবাদিক নাসিমকে গ্রেফতারের পর বিকালে আদালতে তোলা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি