পিস্তল হাতে ভাইরালের ৬ মাস পর বায়েজিদ গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ জুন ২০২২, ১২:৪২আপডেট : ৩০ জুন ২০২২, ১২:৪৫

ছয় মাস আগে সিরাজগঞ্জ শহরে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে পিস্তল হাতে বায়েজিদ আহমেদ টরি (১৯) নামে এক যুবকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বুধবার (২৯ জুন) রাত সাড়ে ৯টায় সদর উপজেলার শিয়ালকোল বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বায়েজিদ সিরাজগঞ্জ পৌর শহরের একডালা মধ্যপাড়া মহল্লার আজিম উদ্দিনের ছেলে। গ্রেফতারকালে তার কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার জানান,  পিস্তল ও গুলিসহ গ্রেফতারের ঘটনায় রাতেই বায়েজিদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে সেই মামলায় আদালতে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, বায়েজিদ মাদকাসক্ত। অস্ত্র হাতে শহরের জেলখানা ঘাট ও হার্ডপয়েন্টসহ আশপাশের এলাকাগুলোতে ত্রাস সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে দাঙ্গা-হামলা ও মারধরের পাঁচটি মামলা রয়েছে। চার দিন আগেও সুইচ গেট এলাকার পলাশ নামে একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পলাশ হাসপাতালে ভর্তি রয়েছেন। তার স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

এর আগে ২০২১ সালের ৩০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে সরকারি কলেজ রোডে দলটির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষ হয়। সে সময় অস্ত্র হাতে তিন তরুণের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর কয়েক দিন পর শহরের কোল গয়লা মহল্লার সুমন খলিফা এবং একই এলাকার জনি হাজাম নামে দুই যুবককে অস্ত্র ও বোমাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। কিন্তু বায়েজিদ এত দিন অধরাই ছিল। 

সংঘর্ষের সময় তার মাথায় ছিল ক্রিকেট খেলোয়াড়দের হেলমেট ও গলায় মাফলার। ওই সময় থানা পুলিশ, ডিবি পুলিশ, আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে মোট ৯টি মামলা হয় থানা ও আদালতে। 

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের