‘ঈদে খামারিদের ক্ষতি হতে দেবে না বিজিবি’

রাজশাহী প্রতিনিধি
০৪ জুলাই ২০২২, ১৯:৫৩আপডেট : ০৪ জুলাই ২০২২, ২০:৫৫

ঈদ উপলক্ষে সীমান্ত পথে অবৈধভাবে গরু প্রবেশ ও ঈদের পর চামড়া পাচার ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা কঠোর অবস্থানে আছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। তিনি বলেন, ঈদের আগে গবাদিপশুর চোরাচালান এবং ঈদের পর চামড়া পাচার ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা প্রতিটি সেক্টরে বিশেষ নির্দেশনা দিয়েছি। বিশেষ করে যেসব এলাকা দিয়ে চামড়া পাচার হয় সেখানে নজরদারি বাড়ানো হয়েছে। 

সোমবার (৪ জুলাই) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) ২২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, ঈদের আগে গবাদিপশুর চোরাচালান বেড়ে যায়। আমরা এবার চেষ্টা করছি, যাতে সীমান্ত দিয়ে গবাদিপশু বাংলাদেশে প্রবেশ করতে না পারে। কারণ, আমাদের দেশে উৎপাদিত পশু দিয়েই কোরবানির চাহিদা মিটবে বলে জানিয়েছেন খামারিরা। খামারিরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে আমরা তৎপর রয়েছি। খামারিদের কোনও ক্ষতি হতে দেবে না বিজিবি। এজন্য প্রতিটি ব্যাটালিয়ন, সেক্টর এবং বিওপিকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মেজর জেনারেল সাকিল বলেন, আমাদের কর্মপরিধি অনেক বেড়েছে। বিওপি ও ব্যাটালিয়নের সংখ্যাও বেড়েছে। আমরা এখন চেষ্টা করছি, এক বিওপি থেকে আরেক বিওপির দূরত্ব কমিয়ে আনতে। ইতোমধ্যে বিওপিতে জনবল বাড়ানো হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ কোনও এলাকায় জনবল বেশি প্রয়োজন হলে অন্য এলাকা থেকে রিসোর্স বাড়ানো হয়। মোট কথা, সীমান্তে চোরাচালান কিংবা অবৈধ পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। 

এর আগে, সোমবার রাজশাহী ব্যাটালিয়ন সদর দফতরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতিভোজ ও কেক কাটার আয়োজন করা হয়। ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর রিজিয়ন সদর দফতরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ, রাজশাহী ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান, পরিচালক লে. কর্নেল সাব্বির আহমেদ, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ এনডিসি, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. মজিদ আলী প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতেই বিজিবি-১ ব্যাটালিয়নের গার্ড অব অনার গ্রহণ করেন মহাপরিচালক। এরপর তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী