ঘরে ঝুলছিল স্বামী-স্ত্রীর লাশ

নওগাঁ প্রতিনিধি
২০ জুলাই ২০২২, ১৪:০৬ আপডেট : ২০ জুলাই ২০২২, ১৫:৩৩

নওগাঁর আত্রাই উপজেলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রামে নিজ ঘর থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—সুদরানা গ্রামের মাসুম আলী সরদার (২১) ও তার স্ত্রী লিমা খাতুন (১৯)।

পরিবারের বরাত দিয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, মঙ্গলবার (১৯ জুলাই) রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন মাসুম ও লিমা। সকালে ঘুম থেকে উঠতে না দেখে পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে মাসুমকে গলায় গামছা ও লিমাকে ওড়না পেঁচানো অবস্থায় আড়ার তীরের সঙ্গে ঝুলতে দেখেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
সর্বশেষ খবর
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি