নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, প্রাণ গেলো ২ নারীর

বগুড়া প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, ২২:৫০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৫

বগুড়ার নন্দীগ্রামে যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে দুই নারী নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের দলগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তারা মারা যান। নিহতরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনজাই তেঘরি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী তাহেরা খাতুন (২২) ও নাটোরের সিংড়া উপজেলার হাঁপানিয়া গ্রামের জমসেদ আলীর মেয়ে জুঁথি খাতুন (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে নন্দীগ্রামের পন্ডিতপুর থেকে একটি যাত্রীবাহী বাস বগুড়ার দিকে যাচ্ছিল। বিকাল ৪টার দিকে বাসটি কাথম-কালিগঞ্জ সড়কের দলগাছা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে কমপক্ষে ১২ যাত্রী আহত হন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের মধ্যে গুরুতর সাত জনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাহেরা ও জুঁথি মারা যান।

নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী