ইউএনওর স্বামীকে মারধরের অভিযোগ, ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২২, ১৮:১৪আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৮:১৪

সোনাতলার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বামী আল-আমিন শিকদারকে মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে ও সার ব্যবসায়ী শামীম হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে ব্যাডমিন্টন খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে এ মারধরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মারধরে ইউএনওর স্বামীর শোল্ডারের ভেঙে যাওয়া হাড়ে লাগানো স্ক্রু ছুটে গেছে। এতে তিনি গুরুতর আহত হন। 

সোনাতলা থানার ওসি সৈকত হাসান বলেন, মামলার পর আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) দুুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়। 

সোনাতলার ইউএনও সাঈদা পারভীন বলেন, সফটওয়্যার ডেভেলপার স্বামীকে চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাবো। 

এজাহার সূত্র, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আল-আমিন শিকদার তার স্ত্রী বগুড়ার সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীনের সঙ্গে বসবাস করেন। শনিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে ব্যাডমিন্টন খেলা চলছিল। সেখানে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম বুলুর ছেলে শামীম হোসেন ও অন্যরা খেলছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে ইউএনওর গাড়িচালক ফেরদৌস হোসেন সেখানে গিয়ে বলেন, স্যাররা খেলবেন আপনারা চলে যান। তখন শামীম হোসেন ও তার লোকজন চালক ফেরদৌসের ওপর চড়াও হন। এ সময় চিৎকার শুনে ইউএনওর স্বামী আল-আমিন শিকদার সেখানে যান। তিনি ঝগড়া করতে নিষেধ করলে শামীম হোসেন তাকে লাথি দেন ও মারপিট করেন। এতে আল-আমিন শিকদারের শোল্ডারের হাড়ে স্ক্রু লাগানো অংশে গুরুতর আঘাত পান। এ শনিবার রাতে চালক ফেরদৌস হোসেন সোনাতলা থানায় শামীম হোসেনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ তাকে (শামীম) গ্রেফতার করে।

ইউএনও সাঈদা পারভীন বলেন, ২০২০ সালে এক দুর্ঘটনায় স্বামী আল-আমিন শিকদারের ঘাড়ের হাড় ভেঙে যায়। সেখানে স্ক্রু লাগানো রয়েছে। তিনি বর্তমানে আমার সঙ্গেই সোনাতলায় থাকেন। আসামি শামীম হোসেনের আঘাতে ওই স্ক্রু খুলে গিয়ে আল-আমিন গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে যাবো।

তবে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন আসামি শামীমের বাবা ও উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু। তিনি দাবি করেন, তার ছেলে ইউএনওর স্বামীকে মারধর করেননি। উত্তেজিত ইউএনওর স্বামীর সঙ্গে আমার ছেলের ধাক্কাধাক্কি হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
আদালতের আদেশ অমান্য: জামালগঞ্জের ইউএনওকে হাইকোর্টে তলব
আট ইউএনও’র বদলির আদেশ বাতিল
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি