ধান মাড়াই মেশিনের ধাক্কায় শিশুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
১১ নভেম্বর ২০২২, ১৪:৫৬আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৪:৫৬

জয়পুরহাটের কালাই উপজেলায় ধান মাড়াই মেশিনের ধাক্কায় রাকিবুল ইসলাম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১১ নভেম্বর) সকালে উপজেলার জিন্দারপুর পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। রাকিবুল ওই গ্রামের রাজু মৃধার ছেলে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, শিশুর মা-বাবা ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। সে গ্রামে দাদা-দাদির কাছে থাকতো। আজ সকালে নিজ বাড়ির সামনের রাস্তা পারাপারের সময় ধান মাড়াই মেশিনে ধাক্কা লাগে। এতে তার মাথার ডান পাশ জখম হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। 

তিনি আরও জানান, রাকিবুলের মা-বাবা ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা আসার পর সিদ্ধান্ত নেওয়া হবে। এ পর্যন্ত মরদেহ গ্রামেই থাকবে।

/এসএইচ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি