কৃষক হত্যায় ১০ জনের যাবজ্জীবন

নওগাঁ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২২, ১৬:৫২আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৬:৫২

নওগাঁর বদলগাছীতে কৃষক উজ্জল হত্যা মামলায় ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেকের ২০ হাজার টাকা অনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, আসামিরা ২০১৩ সালে নওগাঁর বদলগাছী উপজেলার দূর্গাপুর গ্রামের বাসিন্দা কৃষক উজ্জলকে শত্রুতার জেরে পিটিয়ে হত্যা করে। ঘটনার পর তার চাচা মাজাহারুল দূর্গাপুর গ্রামের প্রতিপক্ষ ১৩ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি, সাক্ষ্য গ্রহণ ও পর্যালোচনা করে নওগাঁ বুধবার (২৩ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এই আদেশ দেন।

১৩ আসামির মধ্যে তিন জনকে খালাস দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ১০ জনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তবে এই  রায়ে বাদী ও সরকারি কৌঁসুলি সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
হেরোইন উদ্ধারের মামলায় মাদক কারবারির যাবজ্জীবন
ব্লগার নিলয় হত্যা: সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ
চায়ের দোকানের সামনে যুবককে প্রকাশ্যে হত্যা
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’