জামায়াতের সঙ্গে আ.লীগের সম্পর্ক স্থাপনের প্রশ্ন অবান্তর: তথ্যমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৩, ১৫:০০আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১৬:১২

জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক স্থাপনের প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে বিভাগীয় প্রতিনিধি সভায় অংশ নিতে আজ রাজশাহীতে গেছেন হাছান মাহমুদ।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‌‘আওয়ামী লীগ দেশের অসাম্প্রদায়িক চেতনার দল, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের দল। আমাদের কৃষ্টি ও সংস্কৃতি ঐতিহ্যের প্রতীক। আমরা দেশকে নির্মাণের লক্ষ্যে এবং অসাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ১৪ বছর ধরে নানা রকম আন্দোলনের ঘোষণা দিয়েছে। কখনও বলেছে শীতের পরে, ঈদের পরে, পরীক্ষার পরে। কিন্তু আন্দোলনের ঘোষণা দিয়েই শেষ।’

বিদ্যুতের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বিদ্যুতের দাম বেড়েছে। দেশের বিদ্যুৎ খাত জ্বালানি নির্ভর হওয়ায় দাম বাড়াতে হয়েছে। বিশ্বের সব দেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।’

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী