ধাক্কার পরে অটোরিকশার ৫ যাত্রীকে পিষে দিলো ট্রাক

জয়পুরহাট ও বগুড়া প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৬

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় পাঁচ জন নিহত হয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আহত হয়েছেন।

নিহতরা হলেন- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শাখারুঞ্জ এলাকার রফিকুল ইসলামের ছেলে নাফিজ ইসলাম, ইটাখোলা এলাকার রইচ উদ্দিনের স্ত্রী শাহনাজ পারভীন, নাসিরপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম, সিএনজিচালিত অটোরিকশার চালক আমজাদ হোসেন ও জয়পুরহাট শহরের বুলুপাড়ার শাহিনুর বেগম।

ক্ষেতলাল থানার ওসি রাজিবুল ইসলাম জানান, ক্ষেতলাল থেকে ছেড়ে আসা ফাঁকা ট্রাক জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে ট্রাকটি মালিপাড়া এলাকায় পৌঁছায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে যান। এ সময় ট্রাক তাদের পিষ্ট করলে ঘটনাস্থলেই দুজন মারা যান। ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে দুজনকে নিলে আরেকজন মারা যান। আহত ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন জাহান সেখানে চিকিৎসাধীন।

ওসি আরও জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

/আরআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি