হেলিকপ্টারে ঘুরলো প্রাথমিকে বৃত্তি পাওয়া ৮০ শিক্ষার্থী

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ মার্চ ২০২৩, ২৩:৫৯আপডেট : ০৬ মার্চ ২০২৩, ২৩:৫৯

প্রাথমিকে বৃত্তি পাওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুরের রংধনু মডেল স্কুলের ৮০ শিক্ষার্থীকে হেলিকপ্টরে ঘুরিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (৬ মার্চ) দুপুরে উপজেলার দ্বারিয়াপুর মহল্লার রংধনু মডেল স্কুলের আয়োজনে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম শান্তু। কেক কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে স্কুলের চার জন করে ২০ বার ৮০ জন শিক্ষার্থীকে হেলিকপ্টারে করে উপজেলার ওপর দিয়ে ঘোরানো হয়।

রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন।

প্রধান অতিথি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শাহ আজম বলেন, ‌‘এই আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহিত করবে। শিক্ষার্থীদের পড়ালেখা করার উৎসাহ প্রদানের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। আমি শিক্ষার্থীদের মঙ্গল কামনা করছি।’

নিজেদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শিক্ষার্থী নিশাত, স্বর্ণা, মাইসি ও সুমসা জানায়, আমাদের বাবা-মা ও শিক্ষকরা সবসময় আমাদের কাছে ভালো ফল আশা করেন। আগামীতে যাতে আমরা আরও ভালো ফল অর্জন করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি সে দোয়া চাই। আজকের আয়োজন আমাদের পড়ালেখায় আরও অনুপ্রেরণা জোগাবে।

/এএম/
সম্পর্কিত
৩৭ লাখ টাকায় স্কুল ভবন নির্মাণ, নেই দোতলায় ওঠার সিঁড়ি
ইউনূস সরকার বাতিল করলেও প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ দেবে সরকার 
বিদ্যালয়ের ভবনে ফাটল, ঝড়ের সময় অন্যত্র আশ্রয় নিলো শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি