‘এক কোটি মানুষ বিদেশে থেকে বছরে ২২ বিলিয়ন ডলার পাঠাচ্ছেন’

নাটোর প্রতিনিধি
০৯ মার্চ ২০২৩, ১৬:২৩আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৬:২৩

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেছেন, ‘দেশের প্রায় এক কোটি মানুষ বিদেশে থেকে প্রতি বছর বাংলাদেশে ২২ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠাচ্ছেন। ওই সব প্রবাসীদের অধিকাংশই লেবার হিসেবে কাজ করেন। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান, বিদেশে সম্মানজনক কর্মসংস্থান এ দেশের যুবসমাজ পাক। সেই লক্ষ্যে দেশে-বিদেশ উপযোগী দক্ষতা অর্জনের জন্য অনেক প্রশিক্ষণ কেন্দ্র ইতিমধ্যেই উপজেলা পর্যায়েও স্থাপন করা হয়েছে।’

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে নাটোরের সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলমের সভাপতিত্বে ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার সাইফুর রহমান এবং সিংড়া মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস।

প্রতিমন্ত্রী বলেন, ‘২০৪১ সালে বাংলাদেশকে একটি আধুনিক উন্নত, স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়ার জন্য দরকার স্মার্ট সিটিজেন যারা হবেন তারা হলেন আজকের শিক্ষার্থী। তারাই ওই সময়ে দেশের নেতৃত্ব দেবে। ওই লক্ষ্য পূরণের জন্য আজকের শিক্ষার্থীদের প্রয়োজন সুশিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করা।’

পলক আরও বলেন, ‘সব কারিগরি প্রশিক্ষণ থেকে দক্ষতা অর্জন করে যদি বিদেশে যাওয়া যায় তবে সেদেশে ডলার আয়ের মাধ্যমে নিজের উন্নয়নের পাশাপাশি দেশরে উন্নতিও করা সম্ভব। এ জন্য সিংড়াতেও হয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। সিংড়ায় বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৮৫ হাজার শিক্ষার্থী রয়েছে। খুব দ্রুত ওই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ছয়টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। এর মাধ্যমে প্রতি বছর সিংড়ার ওই কেন্দ্র থেকে প্রত্যক্ষভাবে ১২০০ দক্ষ মানুষ বিদেশে যেতে পারবেন। তারা সম্মানজনক কর্ম পাবেন। আর পরোক্ষভাবে ওই সেন্টারের মাধ্যমে ১৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে দেশে-বিদেশে।’

/এফআর/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি