খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের রোগ মুক্তি কামনায় দোয়া-মোনাজাত

নওগাঁ প্রতিনিধি
১০ মার্চ ২০২৩, ১৯:৫৮আপডেট : ১০ মার্চ ২০২৩, ২৩:৩৬

নওগাঁয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বিকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠিত হয়। সেখানে মোনাজাত করেন নওগাঁ তরফদার পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, আব্দুর রহমান, শাকিল আহমেদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাস মজুমদার গোপাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রাসেল আহমেদ ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ লাল, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভি ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউলসহ জেলা আওয়াম লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে মন্ত্রীর রোগ মুক্তি কামনায় জেলার সাপাহার, নিয়ামতপুর ও পোরশা উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে দোয়া করা হয়েছে। বিশেষ প্রার্থনা হয়েছে জেলার মন্দিরগুলোতে।

জানা গেছে, গত ৫ মার্চ পিত্তথলিতে প্রদাহজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন খাদ্যমন্ত্রী। উন্নত চিকিৎসায় সেদিনই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটা ভালো বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন।

/এফআর/
সম্পর্কিত
খাদ্যশস্যের মজুত সন্তোষজনক: খাদ্যমন্ত্রী 
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হবে: খাদ্যমন্ত্রী
খাদ্য পরিধারণ কমিটির নেতৃত্বে খাদ্যমন্ত্রী 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে