এক আবাসিক হোটেল থেকে ৯ নারী-পুরুষ গ্রেফতার, মালিকের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
১৬ মার্চ ২০২৩, ১৮:১৫আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৮:১৫

বগুড়া শহরের ধরমপুর বাজার এলাকায় ড্রিম প্যালেস নামে আবাসিক হোটেলের মালিকসহ ১১ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেছে পুলিশ। বুধবার (১৬ মার্চ) রাতে সদর থানা পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে আপত্তিকর অবস্থায় ৯ নারী-পুরুষকে গ্রেফতার করেছে।

এ ঘটনায় উপশহর পুলিশ ফাঁড়ির এসআই হায়দার আলী বৃহস্পতিবার মালিক ও ম্যানেজারসহ ১১ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেছেন। দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইমাম রাসেল (৪০) নামে এক ব্যক্তি বগুড়া শহরের ধরমপুর বাজার এলাকায় একটি ভবনে ড্রিম প্যালেস নামে আবাসিক হোটেল চালু করেন। তিনি ব্যবস্থাপক এমদাদুল হক মিলন (৩৮) ও কেয়ারটেকার মহিদুল ইসলামের (৩৫) সহযোগিতায় দীর্ঘদিন ধরে ওই হোটেলে আপত্তিকর কর্মকাণ্ড চালাচ্ছেন। সদর থানা পুলিশ ‘৯৯৯’ নম্বরে ফোন পেয়ে বুধবার রাত সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় মালিক ও ম্যানেজার পালিয়ে গেলেও পুলিশ কেয়ারটেকার মহিদুল ইসলাম, উজ্জ্বল মিয়া (২৪), রিপন মিয়া (২৫),
ফারুক শেখ (২৭) ও পাঁচ নারীকে গ্রেফতার করে।

বগুড়া সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, আগে আবাসিক হোটেল থেকে গ্রেফতারদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯০ ধারায় মামলা দেওয়া হতো। ফলে তারা খুব সহজে সামান্য জরিমানা দিয়ে ছাড়া পেতো। এখন আবাসিক হোটেল ব্যবসার আড়ালে অসামাজিক কাজ ও এতে আহ্বান জানানোর কারণে জড়িতদের বিরুদ্ধে
মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের ১২ ও ১৩ ধারায় মামলা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ