পাঁচদিন ধরে নিখোঁজ, রেললাইনে মিললো কৃষকের লাশ

জয়পুরহাট প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৩, ১১:০০আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১১:০০

নিখোঁজের পাঁচদিন পর জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইন থেকে জালাল হোসেন (৪১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আক্কেলপুর পৌরসভার হাস্তাবসন্তপুর লেভেল ক্রসিং থেকে মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

জালাল বগুড়া জেলার সোনাতলা উপজেলার মুন্নুসালা নয়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি কৃষিকাজের পাশাপাশি লোহার তৈরি জিনিসপত্রের ব্যবসা করতেন।

আক্কেলপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ঈদ স্পেশাল ট্রেনে কেটে সকাল ৭টার দিকে স্টেশনের দক্ষিণ আউট সিগন্যালের পাশে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাই। ঘটনাস্থলে ওই ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে পরিচয় শনাক্ত করে রেলওয়ে পুলিশকে খবর দিই। মোবাইল ফোনে নিহতের চাচাতো ভাই আরিফ হোসেনের সঙ্গে কথা হয়।

নিহতের চাচাতো ভাই আরিফ হোসেন জানান, ঈদের দুদিন আগে বৃহস্পতিবার বিকালে জালাল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখঁজি করে তার সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে জালালের মোবাইল থেকে কল পেয়ে জানতে পারি তার মরদেহ আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণ পাশে রেল ক্রসিংয়ে পড়ে আছে। 

সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার পরিদর্শক মুক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

/আরআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি