আম বাগানে কাজ করার সময় বজ্রাঘাতে ২ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৩, ০৯:৩৫ আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১১:১০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম বাগানে কাজ করার সময় বজ্রাঘাতে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের মাস্তান বাজার এলাকার সাইফুলের আমবাগানে এ ঘটনা ঘটে। 

মৃতেরা হলেন- শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. শাহিন (২০) ও একই ইউনিয়নের শরৎনগর গ্রামের মো. হারুন আলীর ছেলে মো. অসিম (১২)। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আম বাগানে ফ্রুট ব্যাগিং করার কাজ করছিলেন তারা। দুপুরে ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই শাহিন ও অসিমের মৃত্যু হয়। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরমধ্যে নয়নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত জানান, হতাহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে। 

/আরআর/
সম্পর্কিত
চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি