স্ত্রী-সন্তানকে নৃশংসভাবে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
১৮ মে ২০২৩, ১৭:৪৬আপডেট : ১৮ মে ২০২৩, ১৮:৫০

জয়পুরহাটের ক্ষেতলালের হাঁপানিয়া নয়াপাড়া গ্রামে প্রতিবেশীকে ফাঁসাতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন উপজেলার হাঁপানিয়া গ্রামের রেজাউল করিম ভাদু। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানাও করেছেন বিচারক। সেই সঙ্গে মামলায় উল্লিখিত দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০৫ সালের ১৮ এপ্রিল স্ত্রী আঙ্গুরি বেগম (৪৫) ও পাঁচ বছরের সন্তান হিটলারকে হত্যা করে রেজাউল করিম ভাদু। এরপর সে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত নারীর ভাই মোজাহার আলী বাদী হয়ে ওই দিনই ক্ষেতলাল থানায় মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি রেজাউল করিম,  ইব্রাহিম ও লিলি বেগমের নামে নামে একই বছরের ৯ আগস্ট আদালতে অভিযোগপত্র দেন।

বিবরণে আরও বলা হয়, আসামি একই গ্রামের ইসমাইল হোসেনকে ফাঁসানোর জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তার বিরুদ্ধে আদালতে আরও দুটি হত্যা মামলা চলমান রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মন্ডল। আসামিপক্ষে আইনজীবী ছিলেন আবু তাহের সরদার।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী