রাসিক নির্বাচন

ইভিএমে ভোট দেওয়া শিখতে মানুষের ভিড়

রাজশাহী প্রতিনিধি
০২ জুন ২০২৩, ২২:৫৯আপডেট : ০২ জুন ২০২৩, ২২:৫৯

আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে। প্রথমবারের মতো ৩০টি ওয়ার্ডেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। এ নিয়ে ভোটারদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে।  সেই উৎকণ্ঠা নিরসনে প্রতীকী ভোটের মাধ্যমে ভোটারদের সচেতন করছে নির্বাচন অফিস। আর এখানে ভোট দিতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

শুক্রবার (২ জুন) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিচ্ছেন। দিনব্যাপী এই আয়োজন বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত চলে। মিলনায়তনের বাইরে দুটি বুথে প্রার্থী, প্রার্থীদের সহযোগীসহ আগ্রহী ভোটারদের ইভিএম ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে শেখানো হয়।

এই প্রতীকী ভোটের একটি বুথের দায়িত্বে ছিলেন, রাজশাহী সিটি নির্বাচনের সহায়ক কর্মকর্তা মো. এমদাদুল হক। তিনি জানান, সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোট দেওয়ার প্রক্রিয়াটা খুবই সহজ। কিন্তু নতুন হওয়ায় অনেকের মাঝে উৎকণ্ঠা থাকতে পারে। সেদিক বিবেচনায় প্রতীকী ভোটের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখানো হচ্ছে। ভোটারাও স্বস্তি প্রকাশ করছেন।

ভোটার বিপ্লব আলী বলেন, নতুন পদ্ধতি হওয়ার কিছুটা উৎকণ্ঠা তো ছিলই। তবে পদ্ধতিটা খুবই সহজ। একবার দেখলেই যে কেউ শিখে যাবে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু বলেন, যেকোনও নতুন বিষয় নিয়েই মানুষের কৌতূহল থাকে। ইভিএম নিয়েও আছে। কারণ রাজশাহী সিটি নির্বাচনে প্রথমবারের মতো এই মেশিনে সাধারণ ভোটাররাও ভোট দেবেন। এই পদ্ধতি নিয়ে নির্বাচন অফিসের পাশাপাশি তারাও প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের এটা নিয়ে ভীতির কিছু নেই। খুবই সহজ পদ্ধতি এটি।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ইভিএম পদ্ধতি রাজশাহী সিটি নির্বাচনে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে। এই পদ্ধতি সম্পর্কে মানুষকে জানানোও নির্বাচন অফিসের দায়িত্ব। এই পদ্ধতি ভোটারদের জানাতে বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছেন। এরই অংশ হিসেবে আজকের এই প্রতীকী ভোটিং কার্যক্রমও চালানো হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম