দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৮

নাটোর প্রতিনিধি
২২ জুলাই ২০২৩, ১৬:৪২আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৬:৪২

নাটোরের লালপুর-বাঘা সড়কের মাধবপুর ঠাকুর মোড় এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আট জন আহত হয়েছেন। শনিবার (২২ জুলাই) সকাল ৭টার দিকে লালপুর উপজেলার ওই স্থানে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের দুলাল (৪৫), আল মামুন (৩০), টোকন (৫০), কুষ্টিয়া জেলার রেজাউল করিম (৫০), সেলিম (৪৫), রাহেন আলী (৬০), শুকুর আলী (৪৫) ও শামসুল (৪৫)। আহতদের মধ্যে চালক, হেলপার ও আম ব্যবসায়ী রয়েছেন। এর মধ্যে একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে বাঘা থেকে লালপুরগামী আম বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তারা আহত হন। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় একজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়।

লালপুর থানার ওসি উজ্জল হোসেন জানান, ওই ঘটনায় উভয় গাড়ির মালিক দুপুরে থানায় এসেছেন। 

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী