জয়পুরহাটে হত্যা মামলায় ২ আসামির ফাঁসির রায়

জয়পুরহাট প্রতিনিধি
২৬ জুলাই ২০২৩, ১৫:৪৯আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৫:৪৯

জয়পুরহাটে সবুজ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফ নগর গ্রামের কাদের বেপারির ছেলে কাফি ওরফে কাফু ও পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার পানিশাইল গ্রামের মৃত শওকত আলীর ছেলে সাদিকুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্র নাথ মন্ডল।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ১ আগস্ট রাতে সদর উপজেলার খনজনপুর এলাকায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর কোচপুকুরিয়া গ্রামের আলতাব আলীর ছেলে সবুজ আলীকে (৩৮) গলায় কাঁচা পাটের আঁশ পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে যায়। পর দিন সকালে বেড়িবাঁধের নিচের একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

এ ঘটনায় পুলিশের তৎকালীন এসআই কাইয়ুম আলী বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্র নাথ মন্ডল, উদয় সিং এপিপি। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন ছালামত আলী।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের