১৬ বছর পালিয়ে থাকা আসামি গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
২৯ জুলাই ২০২৩, ১০:৪৩আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১১:২৩

দীর্ঘ ১৬ বছর ধরে পালিয়ে থাকা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাফরকে (৩৫) গ্রেফতার করেছে। শুক্রবার (২৮ জুলাই) রাতে জয়পুরহাট সদর থানার পুরানপৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এই তথ্য জানান। এতে উল্লেখ করা হয়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সে জয়পুরহাটের সদর উপজেলার  পশ্চিম পারুলিয়া গ্রামের মজিবর রহমান হত্যার আসামি।

উল্লেখ্য, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে একটি ডাকাত দল সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমানের ঘরে ঢোকে। তারা মজিবরকে ছুরিকাঘাত করে ঘরে থাকা প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে গুরুতর অবস্থায় আধুনিক জেলা হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার দুই দিন পর নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

গত ১৯ জুন জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক আব্বাস উদ্দিন এই মামলায় দুই ভাইসহ তিন জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। প্রাণদণ্ড ছাড়াও দোষীদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই মামলার অন্য একটি ধারায় তাদের ১০ বছর করে কারাদণ্ডের পাশাপাশি আরও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

অন্য দুই আসামি আমিনুল ইসলাম রিয়াদুল ও পাঁচবিবি উপজেলার তেলীহার গ্রামের লুৎফর রহমান পলাতক রয়েছে। তাদেরও গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী