মাদক মামলায় দুই যুবকের ১০ বছর জেল

নাটোর প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৩, ১৯:০৫ আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৯:০৫

নাটোরে মাদক মামলায় দুই যুবকের ১০ বছর জেল দিয়েছেন সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দীন। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে ওই রায় ঘোষণা করেন তিনি। রায়ে পলাতক আসামিদের আরও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের জেল দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ নামোটিকরী এলাকার খাইরুল ইসলামের ছেলে রিপন আলী (১৯) এবং একই উপজেলার লক্ষিপুর বাসেদপুরের আবু তালেবের ছেলে সোহেল রানা বাবু (১৯)। 

নাটোর জজকোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, ২০১৯ সালের ২৩ মার্চ মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় বনপাড়া হাইওয়ে থানা পুলিশ। ওই সময় ওই বাসের দুই যাত্রীর কাছে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে ৬০ বোতল করে ১২০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। ওই ঘটনায় বনপাড়া হাইওয়ে থানার
এএসআই আল মাহমুদ বাদী হয়ে মাদক আইনে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ রায় দিলেন আদালত।

/আরআর/
সম্পর্কিত
বিচারাঙ্গনে অনিয়ম দেখলে চুপ না থাকার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
কামরাঙ্গীরচরে কিশোরীকে ধর্ষণের মামলায় সৎবাবার মৃত্যুদণ্ড
সোনালী ব্যাংকের বরখাস্ত ৫ কর্মকর্তার কার বিরুদ্ধে কী অভিযোগ
সর্বশেষ খবর
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতে কী আলোচনা হলো
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতে কী আলোচনা হলো
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট: পাঁচটি দলের ৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট: পাঁচটি দলের ৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ
আদালতে আসেননি পরীমনি, জামিন বাতিল চাইলো রাষ্ট্রপক্ষ
আদালতে আসেননি পরীমনি, জামিন বাতিল চাইলো রাষ্ট্রপক্ষ
আজম খানের মৃত্যুর ভুয়া খবর, হাসতে হাসতে উড়িয়ে দিলেন তিনি
আজম খানের মৃত্যুর ভুয়া খবর, হাসতে হাসতে উড়িয়ে দিলেন তিনি
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি