বঙ্গমাতা ছিলেন অসীম জ্ঞানের অধিকারী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৩, ২০:২৭আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ২০:২৭

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‌‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের খুব বেশি পুঁথিগত বিদ্যা ছিল না, কিন্তু তিনি ছিলেন অসীম জ্ঞানের অধিকারী। তাঁর নামে পাঠাগার স্থাপন আমাদের জন্য আত্মতৃপ্তির ব্যাপার।’

শনিবার (১৯ আগস্ট) দুপুরে নিজ নির্বাচনি এলাকা রাজশাহীর আড়ানী পৌরসভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু তাঁর সংক্ষিপ্ত জীবনের প্রায় ১৩ বছর কারাগারে কাটিয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘যখন কারাগারে থাকতেন তখন বঙ্গমাতা তাঁর অনুভূতিগুলো লিখে রাখার জন্য কাগজ-কলম দিয়ে আসতেন। বঙ্গবন্ধুর লেখা সেই অনুভূতিগুলো তিনটি বই আকারে বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে। এই মহীয়সী নারীর বুদ্ধিমত্তার কারণে এসব বই পড়ে বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধুর চিন্তা-চেতনা এবং সঠিক ইতিহাস জানতে পারছে।’

বঙ্গমাতা পাঠাগার শুধু শিক্ষার্থীদের জন্য নয় জানিয়ে শাহরিয়ার আলম বলেন, ‘সব বয়সী মানুষের জন্য এই পাঠাগার উন্মুক্ত। সবাই এখানে বই পড়তে পারবে। এই পাঠাগার বুদ্ধিবৃত্তিক আড্ডাস্থল হবে।’

এলাকার মানুষকে পাঠাগারে আসার জন্য আকৃষ্ট করতে শিক্ষকদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘১০ জন মানুষকেও যদি আকৃষ্ট করতে পারেন, তাহলে এই পাঠাগার স্থাপন সার্থক হবে। যদিও স্বপ্ন আরও অনেক বেশি। নিরক্ষরদের অক্ষরজ্ঞান দেওয়া ছাড়াও এই পাঠাগার নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে আমাদের।’

শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘ছোটবেলায় বই পড়ার অভ্যাস বড় হলে সফলতার অন্যতম উপাদান হিসেবে কাজ করে। শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির জন্য পাঠাগারে কবিতা পাঠ ও গল্প পাঠের আসরের আয়োজন করলে ভালো হয়।’

১৩৫টি বই নিয়ে যাত্রা শরু করা পাঠাগারটিতে পর্যায়ক্রমে আরও বই দেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘পাঠাগারটিকে বই দিয়ে আরও সমৃদ্ধ করতে এলাকার মানুষকে সহযোগিতা করতে হবে।’

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম মুকুট ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এফ এম হাসান।

অনুষ্ঠান শেষে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় ভালো ফল করা ১০ কৃতি শিক্ষার্থীর হাতে কারাগারের রোজনামচা ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই দুটি উপহার হিসেবে তুলে দেন প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, বাঘা উপজেলায় মোট ৯টি পাঠাগার স্থাপনের কথা রয়েছে। এ নিয়ে ছয়টি পাঠাগারের উদ্বোধন করা হলো। বাকি তিনটির কাজ চলমান রয়েছে। খুব শিগগিরই উদ্বোধন করা হবে অনুষ্ঠানে জানানো হয়।

/এএম/
সম্পর্কিত
আসলেই কি বঙ্গবন্ধুর মুক্তির জন্য আন্দোলন করেছে জামায়াত?
বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি
বঙ্গবন্ধুর ম্যুরালের ওপর ‘উপজেলার মানচিত্র’ আঁকলেন ইউএনও
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি